ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

খবর পড়তে পড়তে দাঁত খুলে গেল পাঠিকার! ভিডিও ভাইরাল

আকাশ নিউজ ডেস্ক: 

সংবাদ উপস্থাপন করতে গিয়ে মাঝে মধ্যে নানা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু তাই বলে উপস্থাপকের দাঁত খুলে চলে আসছে, এমনটা হয়তো আগে কেউ দেখেননি। এমনই এক ঘটনা সম্প্রতি সামনে এল।

ইউক্রেনে এক নারী সাংবাদিক খবর পড়ার সময় এই পরিস্থিতির মধ্যে পড়েন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

মারিচা প্যাডালকো নামে ওই নারী সাংবাদিক ইউক্রেনের এক টিএসএন চ্যানেলে রাত ৯টার লাইভ খবর পড়ছিলেন। সেই সময় এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেহেতু লাইভ চলছিল ফলে, নিজেকেই সেই পরিস্থিতি সামাল দিতে হয় মারিচাকে। পেশাদারের মতো তিনি পরিস্থিতি সামলেও নেন।

যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি সবুজ পোশাক পরে খবর পড়ছেন মারিচা। সেই সময় তিনি ইউক্রেনে করোনার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনের উপস্থাপনায় ব্যস্ত ছিলেন। খবর পড়তে পড়তেই তিনি বুঝতে পারেন, তাঁর একটি দাঁত খুলে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন, মাত্র কয়েক মুহূর্ত। হাত সরাতেই দেখা যায়, তাঁর উপরের সারিতে সামনের দিকে একটি দাঁত নেই। সেই অবস্থাতেই গোটা সময়টা তিনি স্বাভাবিক ছন্দেই খবর পড়তে থাকেন, কোনও রকম অভিব্যক্তির পরিবর্তন ছাড়াই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

খবর পড়তে পড়তে দাঁত খুলে গেল পাঠিকার! ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০