ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুল্ক ফাঁকিতে সহযোগিতার অভিযোগে ৩ কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক:   

প্রায় ৩০ লাখ টাকা শুল্ক ফাঁকিতে সহযোগিতা করে আমদানি পণ্যে চালান খালাস দেওয়ার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া রাজস্ব ফাঁকির সহয়তায় দুই কাস্টমস সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত কাস্টমস কর্মকর্তারা হলেন- বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল্লাহ ও ইবনে নোমান। এছাড়া বাতিল করা লাইসেন্স সিঅ্যান্ডএফ এজেন্ট মদিনা এন্টার প্রাইজ ও মাহিবি এন্টার প্রাইজ।

কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে ৬৬৫ প্যাকেজ মোটর পার্টসসহ অন্যান্য পণ্য আমদানি করে ঢাকার আমদানিকারক আলহামদুলিল্লাহ এন্টার প্রাইজ। এসময় আমদানিকারক ও তার প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট অভিযুক্ত তিন কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে হাত মিলিয়ে শুল্ক ফাঁকি দিয়ে পণ্যের চালান ছাড় করিয়ে নিয়ে যান। বিষয়টি কাস্টমসের দায়িত্বশীল কর্মকর্তারা জানতে পেরে ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা নেন।

বেনাপোল কাস্টমসে রাজস্ব ফাঁকিসহ বিভিন্ন অনিয়ম বেড়ে যাওয়ায় গত তিন বছর ধরে এ বন্দর থেকে সরকারের বিপুল পরিমাণে রাজস্ব ঘাটতি হচ্ছে। সর্বশেষ গেল ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব ঘাটতি হয়েছে তিন হাজার ৩৯২ কোটি ২২ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শুল্ক ফাঁকিতে সহযোগিতার অভিযোগে ৩ কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০৮:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০