ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অডিট করে যোগ্য সমবায় সমিতিকে নিবন্ধন: সমবায় প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

যত্রতত্র নাম সর্বস্ব সমবায় সমিতি যাতে নিবন্ধনের আওতায় না আসে সেজন্য নিরীক্ষা (অডিট) করে যোগ্য সমবায় সমিতিকে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

তিনি বলেছেন, নিরীক্ষা (অডিট) করে যোগ্য সমবায় সমিতিকে নিবন্ধন করতে হবে। যত্রতত্র নাম সর্বস্ব সমবায় সমিতি যাতে নিবন্ধনের আওতায় না আসে সে বিষয়ে সজাগ থাকতে হবে। যথাসময়ে অডিট নিষ্পত্তি করতে হবে, লক্ষ্য রাখতে হবে কোনভাবেই সমবায়ীগণ যেন হেনস্তার স্বীকার না হয়।

রোববার (১২ জলাই) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ চূড়ান্তকরণের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা গঠনের প্রতি গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রামের আর্থ-সামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনাই ছিল বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও পরিকল্পনা। গ্রাম বাংলার গরিব-দুঃখী, শোষিত কৃষক-জনতার মৌলিক মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু সমবায়ভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।

কৃষিতে সমবায়ভিত্তিক কাজ করার অনেক সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, কৃষিখাতে করতে পারলে সম্মিলিত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।

তিনি জানান, সমবায় সমিতির কার্যক্রমে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ হালনাগাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অডিট করে যোগ্য সমবায় সমিতিকে নিবন্ধন: সমবায় প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০