ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

বর-কনেকে সোনা ও হীরার মাস্ক উপহার দেয়ার হিড়িক

আকাশ নিউজ ডেস্ক: 

ভয়ঙ্কর কোভিড- ১৯ সংক্রমণ থেকে বাঁচতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরায় মুখের অনেকটা অংশই ঢেকে যাচ্ছে। তাই বিপরীত প্রান্তের মানুষটির নজর টানতে এমন কিছু করার কথা আপনার মনে হতেই পারে। তবে তার জন্যে আপনার পকেট একটু বেশিই ভারী হতে হবে এই যা। ভারতের সুরাটের একটি গয়নার দোকানে তৈরি করা হয়েছে এমনই নজরকারা মাস্ক। হীরা বসানো সোনার তৈরি মাস্কের নাকি বেশ চাহিদাও তৈরি হয়েছে। মাস্কগুলোর দাম ভারতে দেড় লাখ রুপি থেকে চার লাখ রুপি।

এই মাস্ক উৎপাদনকারী গয়নার দোকানের মালিক দীপক চোকসি জানিয়েছেন, দোকানের এক ক্রেতার কথা শুনেই প্রথম এই পরিকল্পনার কথা মনে আসে তার। করোনা আবহের মধ্যেই ওই ক্রেতা তার দোকানে এসে বর-কনের জন্যে অভিনব মাস্ক তৈরি করে দেওয়ার কথা বলেন। তারপরেই তিনি ওই ধরণের মাস্ক তৈরি শুরু করেন।

সুরাটের ওই গয়না ব্যবসায়ী বলেন, ‘লকডাউন ওঠার সঙ্গে সঙ্গে এক ক্রেতা আমার দোকানে আসেন যাঁর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। তিনি এসে আমাদের বলেন বর ও কনের জন্যে অভিনব মাস্ক তৈরি করে দিতে। ওই ডিজাইনার মাস্ক পেয়ে খুব খুশি হন ক্রেতা। পরে আমরা আরো বেশি করে এই মাস্ক তৈরি শুরু করি। কারণ আগামী মাসগুলোতেও এই ধরণের মাস্কের চাহিদা থাকবে। খাঁটি হীরা এবং আমেরিকান ডায়মন্ড দুই ধরনের পাথর দিয়েই সোনার মাস্কগুলো তৈরি হয়েছে’।

দোকানের মালিক একথাও জানান যে এই মাস্কগুলো সরকারের নির্দেশিকা অনুসারেই তৈরি করা হয়েছে যার মাধ্যমে করোনা সংক্রমণ রোখা যাবে।

ওই গয়নার দোকানে আসা এক ক্রেতা বলেন, “আমার পরিবারে একটি বিয়ে আছে বলে আমি গয়না কিনতে এসেছি। কিন্তু এখানে এসে হীরার ওই মাস্কটি দেখে আমার গয়নার থেকে অনেক বেশি আকর্ষণীয় মনে হলো। আমি তাই এটি কেনার সিদ্ধান্ত নিলাম।

সম্প্রতি, পুনের এক ব্যক্তি সোনার মাস্ক পরে সবাইকে অবাক করে দেন। শঙ্কর কারাডে নামের ওই ব্যক্তির সোনার মাস্কের দাম ২ লক্ষ ৮৯ হাজার রুপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

বর-কনেকে সোনা ও হীরার মাস্ক উপহার দেয়ার হিড়িক

আপডেট সময় ১০:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০