ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আপনাদের কাছে অনুরোধ, এসব নিউজ বিশ্বাস করবেন না’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আবারও ভুয়া নিউজ প্রকাশ করেছে বিভিন্ন অনলাইন পোর্টাল। দেশের কতিপয় অনলাইন পোর্টালে শনিবার সন্ধ্যায় নিউজ প্রকাশিত হয়েছে মাশরাফি করোনা মুক্ত।

এমন সংবাদে নিজেই অবাক হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি। এর আগেও তার করোনা আক্রান্তের খবর নিয়ে ফেইক নিউজ হয়েছে। মাশরাফি তখনও নিজের অফিসিয়াল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেইক নিউজের প্রতিবাদ করেছিলেন।

শনিবার বিভিন্ন পোর্টালে ফেইক নিউজ দেখে নিজের অফিসিয়াল ফেসবুকে স্ট্যাটাস দেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাশরাফি। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো।’

‘ইনশাআল্লাহ আগামীকাল (রোববার) আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবে। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে (সামাজিক যোগাযোগের মাধ্যমে) জানিয়ে দেব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।’

উল্লেখ্য, গত ২০ জুন সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম তথা ফেসবুক স্ট্যাটাসে নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন মাশরাফি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আপনাদের কাছে অনুরোধ, এসব নিউজ বিশ্বাস করবেন না’

আপডেট সময় ১০:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০