ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিকেএসপি ও কক্সবাজারে ডিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ক্রিকেট ধীরে-সুস্থে পুনরায় শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দিয়ে শুরু হয়েছে করোনা পরবর্তী প্রথম ক্রিকেট আসর। বাংলাদেশও এখন ভাবছে মাঠে ক্রিকেট ফেরানোর কথা।

কোভিড-১৯ আক্রমণে স্থগিত হয়ে গিয়েছিল গত মার্চে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। প্রথম রাউন্ডের পর আর কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। এবার পুনরায় ডিপিএলের বাকি ম্যাচ শেষ করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জন্য মঙ্গলবার (০৭ জুলাই) দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে এক অনলাইন মিটিং করে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডব্লিউএবি)।

সেখানে ডিপিএলের ভবিষ্যত নিয়ে আলোচনা করা হয়। বিসিবি পরিকল্পনা করছে, বিকেএসপি এবং কক্সবাজারে ডিপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের। তবে সেই সিদ্ধান্ত এখনও নির্দিষ্ট হয়নি।

সভায় উপস্থিত সিডব্লিউএবি চেয়ারম্যান ও বিসিবি পরিচালকদের একজন কাজী ইনাম আহমেদ জানান, এখনও ডিপিএলের সময়সূচি নিশ্চিত হয়নি তবে ক্লাবগুলোকে জোর দিচ্ছেন খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখার। যাতে তারা দুই সপ্তাহের নোটিশে ডিপিএল শুরু করতে পারে।

তিনি বলেন, ‘গতকাল, সিডব্লিউএবি এবং জাতীয় দল ও প্রথম-শ্রেণির কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ে যোগ দিয়েছিলাম। আমরা ডিপিএলের মৌসুম শুরুর সম্ভাবনা নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে আমরা সময়সূচি নিশ্চিত করতে পারিনি। তবে চায়, ডিপিএলর ক্লাবগুলো ভার্চ্যুয়ালি নিয়মিত যোগাযোগ রাখুক খেলোয়াড়দের সঙ্গে। যাতে খেলোয়াড়রা ফিটনেস মেইনটেইন করে তা নিশ্চিত করুক।’

সিডব্লিউএবি চেয়ারম্যান আরও বলেন, ‘পরিস্থিতি অনুকূলে এলে ১৫ দিনের এক সংক্ষিপ্ত নোটিশে যাতে লিগ শুরু করা যায় তার জন্য ক্লাবগুলোর প্রস্তুত থাকা উচিৎ। বিকল্প ভেন্যু হিসেবে আমি কক্সবাজার অথবা বিকেএসপি প্রস্তাব দিয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বিকেএসপি ও কক্সবাজারে ডিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

আপডেট সময় ০৮:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০