ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

আমরা আজীবন আপনার অবদানের জন্য ঋণী হয়ে থাকবো: জয়া

আকাশ বিনোদন ডেস্ক : 

সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সোমবার (০৬ জুলাই) দিনগত রাতে তিনি ফেসবুকে লেখেন, এন্ড্রু কিশোর আমাদের দেশের সংগীত জগতের একটি অধ্যায়ের নাম বলে। তার ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘সবাই তো ভালোবাসা চায়’- প্রভৃতি গান আমাদের মনে গেঁথে থাকবে চিরদিন।

এই অভিনেত্রী আরো লেখেন, ‘যে শিল্পী ৮ বার জাতীয় পুরস্কারের সম্মানে ভূষিত তাকে নিয়ে যাই লিখবো, তাই কম মনে হবে। শুধু এটুকুই বলতে পারি, আমরা আজীবন আপনার অবদানের জন্য ঋণী হয়ে থাকবো। আপনি বেঁচে থাকবেন আপনার কাজে, আপনার গানে, আপনার সুরে এই দেশের সকল মানুষের মধ্যে।’

সোমবার (০৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

গত ১১ জুন দেশে ফেরার পর থেকে এই প্লেব্যাক সম্রাট রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় থাকা তার বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় ছিলেন। তার ওই বাড়িটির একটি অংশেই রয়েছে ক্লিনিক। সেখানেই চিকিৎসা চলছিল এন্ড্রু কিশোরের।

তবে গত রোববার (০৫ জুলাই) থেকে এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

আমরা আজীবন আপনার অবদানের জন্য ঋণী হয়ে থাকবো: জয়া

আপডেট সময় ০৯:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০