ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে’

আকাশ জাতীয় ডেস্ক: 

“করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে আমাদের আগামী প্রজন্ম শিক্ষার্থীদের তো আর ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, যে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার একটি তারিখ দেয়া হয়েছে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। আর এজন্য শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থা করতে আমাদের সরকার ইতোমধ্যে ঘরে বসে শিক্ষার্থীদের জন্য সংসদ টিভির মাধ্যমে তাদের পড়াশুনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে ধরলা ব্রিজের পাশে রাস্তার ওপর আশ্রয় নেয়া দেড় শতাধিক বানভাসীর মাঝে ত্রাণ বিতরণকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এসব কথা বলেন।

তিনি করোনা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, আজকে সারা বিশ্ব করোনা নিয়ে যখন আতংকিত তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তা নিয়ে আতংকিত নন। তিনি করোনা মোকাবেলায় মানুষের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব ও সিনিয়র সাংবাদিক সফি খানসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শেষে প্রতিমন্ত্রী নাগেশ্বরী উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে’

আপডেট সময় ০৮:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০