ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

ঢাবির শিক্ষার্থী কারা, পরিষ্কার করলেন উপাচার্য

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কারা সে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, ঢাবির আইনি কাঠামো অনুযায়ী নিয়মিত অর্থাৎ কোনো না কোনো আবাসিক হলে সংযুক্ত থাকা শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের মূল শিক্ষার্থী।

শিক্ষাবিষয়ক একটি অনলাইন পোর্টালের লাইভে সংযুক্ত হয়ে শুক্রবার ঢাবি উপাচার্য একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীদের অনেকেই নিজেদের ঢাবির শিক্ষার্থী বলে পরিচয় দেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল শিক্ষার্থীরা তাদের এই পরিচয় মানতে নারাজ। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভও রয়েছে। একারণে সামাজিকভাবে বিভ্রান্তি সৃষ্টি হয় বলেও তাদের অভিযোগ।

ঢাকা বিশ্বিবদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থী কারা সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এটি একটি আইনি কাঠামোর প্রশ্ন। বিষয়টি খুবই আলোচিত এবং পর্যালোচিত একটি বিষয়। আমাদের শিক্ষার্থী মানে হলো সে কোনও না কোনও হলে সংযুক্ত হয়ে ভর্তি হবে। আমাদের শুধু একটি বিভাগে ভর্তি হবে তা নয়, বিভাগে সে পড়াশোনা করবে, কিন্তু আমাদের আইন এবং মডেলটি হলো, একটি হলের সাথে সে ভর্তি হবে।’

এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য৷ ফলে বিভিন্ন আবাসিক হলগুলোর সঙ্গে সংযুক্ত হয়ে ভর্তিকৃত যে শিক্ষার্থীরা, তারা যেই ইনস্টিটিউট এবং বিভাগেই পড়ুক না কেন তারাই আমাদের শিক্ষার্থী। তাদেরকে আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’

ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা, সেটি যতটুকুই সীমিত থাকুক না কেন, যতটুকুই সীমিত সামর্থ্য থাকুক না কেন, সেটুকু এই শিক্ষার্থীদের জন্যই বরাদ্দ।’

অপরদিকে অধিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, ‘এই শিক্ষার্থী যারা বিভিন্ন উপাদানকল্প, এটিকে বলা হয় কনস্টিটিউয়েট, অধিভুক্ত, অ্যাফিলিয়েটেড এই ধরনের প্রতিষ্ঠান তার সেখানে ভর্তি থাকবে। তারা সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।’

‘যেহেতু আইন হলো, ডিগ্রী প্রদান করবে বিশ্ববিদ্যালয়। কলেজ বা অন্য কোনও ইনস্টিটিউট ডিগ্রি প্রদান করতে পারে না। সে কারণে তারা সেখানকার ছাত্র কিন্তু বিশ্ববিদ্যালয়ে অ্যাফিলিয়েটেড। সে কারণে বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে বিভ্রান্ত তৈরি করা হয়।’

বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যাবলী পরিচালনা করে উল্লেখ করে তিনি বলেন, ‘একাডেমিক, প্রশাসনিক এবং ফিনান্সিয়াল এই তিনটি যাদের জন্য তারাই হলো আমাদের শিক্ষার্থী। আর শুধুমাত্র একাডেমিক বিষয়টির মনিটরিং করবে, পাঠদান নয়, কারিকুলামের অ্যাপ্রুভাল দিবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করছে কিনা ওই প্রতিষ্ঠানগুলোর এই একাডেমিক অংশটুকুর দেখভাল করবে।’

ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আর আমাদের যেটি সেখানে ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, অল লজিস্টিকস, একাডেমিক এই পুরোটাই হল হলকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। এ কারণে আমাদের শিক্ষার্থীরা হলে ভর্তি হয়।’

‘সুতরাং ঢাবি শিক্ষার্থী মানে হলো আমাদের এই সকল শিক্ষার্থী আর অন্যদিকে বিভিন্ন কলেজের অধিভুক্ত, উপাদানকল্প কলেজের সেখানের শিক্ষার্থী তাদের একাডেমিক বিষয়ের মনিটরিংটা শুধু বিশ্ববিদ্যালয় করে৷ এটাই হলো মূল বিষয়। সুতরাং যারা ঢাবির প্রথম বর্ষে ভর্তি হবে তারাই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মূল শিক্ষার্থী।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

ঢাবির শিক্ষার্থী কারা, পরিষ্কার করলেন উপাচার্য

আপডেট সময় ০৭:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০