ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বিসিএস ক্যাডার হওয়াকে একমাত্র অপশন বানাইনি!

আকাশ জাতীয় ডেস্ক: 

আমি বিসিএস ক্যাডার হওয়াকে কখনোই আমার একমাত্র অপশন বানাইনি! হাতে তিনটি অপশন রেখেছিলাম:

১) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে সরকারি চাকুরি করা!

২) সাংবাদিক হওয়া (আমার মনে হয় দুর্দান্ত কাজ করার সুযোগ সবসময় থাকে এই পেশায়)
এবং

৩) বাবা, মায়ের রেখে যাওয়া ভূ-সম্পত্তিতে কাজ করে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা!

নিজের হয়েছে বলে বলছি না, না পাওয়ার বেদনা একজন বিসিএস ক্যাডারেরও অনেক থাকে! দূর থেকে সবাইকে বেশ সুখী মনে হলেও প্রত্যেকেরই কাছের গল্প আলাদা এবং সুখ, দুঃখে পরিপূর্ণ!

এই সমাজ সকলের মাঝে বিসিএস নামে যে হাইপ তুলে দিয়েছে সেটি থেকে বের হবার চেষ্টা করুন! না পাওয়া মানেই শেষ নয় বরং এটি একটি নতুন শুরু!

একটু মেধা আর যোগ্যতার মিশেল ঘটাতে পারলে আপনি সকল বিসিএস ক্যাডারগণের জন্যও বিশেষ কেউ হয়ে উঠতে পারেন! যদি সেটা নাও হয়ে উঠতে পারেন, তাতেই বা কি আসে যায়?

পরিশ্রম করুন, নিজ যোগ্যতায় চলুন, প্রত্যাশার সংকোচন ঘটান, ঋণাত্মক মানুষ এড়িয়ে চলুন আর আত্মসন্তুষ্টি রাখুন!

অমুক কত সুখী তা না দেখে আপনি নিজে কতটায় সুখী সেটিকে বিবেচনায় নিন, দেখবেন জীবন অনেক রঙিন হয়ে উঠবে! অন্যের কাছে সেরা না হয়ে নিজের কাছে সেরা হয়ে উঠুন। অন্যের বাহবায় কিইবা আসে যায় যদি আপনি নিজে সুখী না থাকেন? নিজের অহংবোধে আঘাত করার সুযোগ কাছের মানুষকেও দেবেন না!

স্বপ্ন দেখুন, স্বপ্নের পথে হাঁটুন! স্বপ্ন ভেঙে গেলে, পরের স্বপ্নকে লালন করে এগিয়ে যান, তবুও হাঁটুন, তা যেন থেমে না যায়! আপনাকে হাঁটতেই হবে স্বপ্নকে স্পর্শ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত!

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পল্লবী জোন গোয়েন্দা বিভাগ (ডিএমপি)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

বিসিএস ক্যাডার হওয়াকে একমাত্র অপশন বানাইনি!

আপডেট সময় ১০:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০