ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন জিপিএ-ফাইভ পেল ২৯৯ জন

আকাশ জাতীয় ডেস্ক:

এসএসসি-সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন জিপিএ-ফাইভ পেয়েছেন ২৯৯জন। এছাড়াও ফেল থেকে পাস করেছেন ১০৫ জন শিক্ষার্থী। তবে ফেল থেকে জিপিএ-ফাইভ পায়নি কেউই। ১ লাখ ৪৬ হাজার ২৬০ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদনে ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

মঙ্গলবার দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষিত ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মনজুরুল কবীর।

মনজুরুল কবীর ঢাকাটাইমসকে বলেন, ‘খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল অনলাইনে দিয়ে দেয়া হয়েছে। তবে শিক্ষার্থীর মোবাইলে হয়তো রাতের দিকে পৌঁছাবে।’

আশানুরূপ ফল না পেয়ে চলতি বছর ঢাকা বোর্ডের ৫৭ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ২৬০টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের মধ্যেই নতুন জিপিএ-ফাইভ পেয়েছেন ২৯৯জন এবং ফেল থেকে পাস করেছেন ১০৫ জন শিক্ষার্থী।

ঢাকা বোর্ড থেকে জানা যায়, খাতা পুনঃনিরীক্ষণের সাধারণত মোট চারটি দিক দেখা হয়। এগুলো হলো উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা, এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট ঠিক আছে কিনা। এসব বিষয় পরীক্ষা করেই পুনঃনিরীক্ষার ফল দেয়া হয়।

ঢাকাসহ অন্যান্য বোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্খিত ফল না পেয়ে ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। তারা মোট ৪ লাখ ৪১ হাজার ৯১৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন। এদের মধ্যে শুধু এসএসসি পরীক্ষার ৩ লাখ ৯৫ হাজার ৮৯৮টি, দাখিলের ২৮ হাজার ৪৮৪টি এবং এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন জিপিএ-ফাইভ পেল ২৯৯ জন

আপডেট সময় ০৬:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০