ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনলাইন ক্লাস অব্যাহত রাখতে অধ্যক্ষদের সাথে মতবিনিময় এনইউ ভিসির

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ বলেছেন, ‘কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে দেশের সকল কলেজকে একই ডিভাইসের আওতায় আনতে কাজ চলছে। এই কার্যক্রম দ্রুত করতে আইসিটি মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছি, তারা যেন আমাদের সকল কলেজকে একই কানেকটিভিটির আওতায় আনতে পদক্ষেপ গ্রহণ করে। ‘

সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৬৪ জেলার ৬৪ কলেজের অধ্যক্ষের সঙ্গে জুম অ্যাপসের মাধ্যমে অনলাইন সভায় অংশ নিয়ে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, ‘শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএস) চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি নিয়ে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা চালু করতে চাই যাতে দেশের সকল পর্যায়ের শিক্ষার্থীরা খুব সহজে এমবি কিনতে পারে এবং অনলাইন শিক্ষা-কার্যক্রমে যুক্ত হতে পারে।’

অনলাইনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এতে সারা দেশের ৬৪ জেলার ৬৪ কলেজের অধ্যক্ষবৃন্দ অংশ গ্রহণ করেন। গত রবিবার একই বিষয়ে ১৩টি শতবর্ষী কলেজ ও ৮টি মডেল কলেজ নিয়ে অনলাইন সভা অনুষ্ঠিত হয়।

কোভিড- ১৯ মহামারী পরিস্থিতির শুরুর দিকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছিলেন উপাচার্য।

বৈঠকে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার আলোকে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কলেজের প্রতি সন্তোষ প্রকাশ করেন। সভায় কলেজগুলোর অধ্যক্ষবৃন্দ অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা তাদের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

উপাচার্য সংশ্লিষ্ট কলেজের সমস্যা সমাধানের আশ্বাস দেন। বলেন, ‘অনলাইন শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় জাতীয় বিশ্ববিদ্যালয় সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। কীভাবে এটিকে আরও বেগবান করা যায় সে বিষয়েও কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’

সভায় সার্বিক সমস্যা উত্তোরণে দিক নির্দেশনা দেন উপাচার্য। তিনি সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদেরকে বিরাজমান সমস্যা কাটিয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রো-উপাচার্য প্রফেসর ড. মো: মশিউর রহমান, স্নাতকোকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন ক্লাস অব্যাহত রাখতে অধ্যক্ষদের সাথে মতবিনিময় এনইউ ভিসির

আপডেট সময় ১০:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০