ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

টেলিমেডিসিন অ্যাপ ‘স্মার্ট হসপিটাল’

আকাশ আইসিটি ডেস্ক : 

করোনা মহামারির এ সময়ে হাসপাতাল ও ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদান প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরাসরি রোগী দেখা বন্ধ করে দিয়েছেন এতে তাদের সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছেন। আবার অনেক রোগী করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় চেম্বারে এসে ডাক্তার দেখাতে পারছেন না। স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতাল, রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সেতুবন্ধনে যাত্রা শুরু করলো টেলিমেডিসিন অ্যাপ ‘স্মার্ট হসপিটাল’।

প্লে স্টোর থেকে হাসপাতালের ব্যবস্থাপনায় নিয়োজিত কেউ এই অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে মাত্র ১০ মিনিটের মধ্যেই চালু করতে পারবেন নিজস্ব টেলিমেডিসিন সেবা। এ অ্যাপ ব্যবহার করে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিক খুব সহজেই আউটডোর কন্সাল্টেসন, ইনডোর কন্সাল্টেসন ও ফলোআপ কন্সাল্টেসন প্রদান করতে পারবে। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে বা ক্লিনিকে উপস্থিত না থেকেও ভিডিও কন্সাল্টেসনের মাধ্যমে রোগীর স্বাস্থ্য পরামর্শ প্রদান করতে পারবেন।

হ্যালো ডক্টর ডট এশিয়ার প্রধান কারিগরি উপদেষ্টা ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হাবিবুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় পৃথিবী এক নতুন সময় পার করছে যার জন্য আমাদের কোন প্রস্তুতি ছিল না। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় শহরের বিশেষায়িত হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল/ক্লিনিকসমূহ কোন প্রকার বিনিয়োগ ছাড়াই এ অ্যাপ ব্যবহার করে টেলিমেডিসিন সেবা প্রদান শুরু করতে পারবে। প্রাথমিকভাবে ৫০টি বিশেষায়িত হাসপাতাল এবং ৫০০টি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল/ক্লিনিক নিয়ে আমরা একটি টেলিমেডিসিন নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। পরবর্তীতে বিদেশের বিশেষায়িত হাসপাতালসমূহে টেলিমেডিসিন নেটওয়ার্কে যুক্ত হবে, যার মাধ্যমে একটি কার্যকর টেলিমেডিসিন রেফারেল নেটওয়ার্ক গড়ে উঠবে বলে বিশ্বাস করি।’

হ্যালো ডক্টর ডট এশিয়ার পরিচালন কর্মকর্তা মো. ফখরুল হাসান বলেন, ‘গত ১০ বছরের বেশি সময় ধরে আমরা টেলিমেডিসিন প্রযুক্তি নিয়ে কাজ করছি এবং কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে ‘হ্যালো ডক্টর ডট এশিয়া’ ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করে। ইতিমধ্যেই আমরা চিকিৎসকদের জন্য ‘হ্যালো ডক্টর প্রো’, রোগীদের জন্য ‘হ্যালো ডক্টর এশিয়া’ অ্যাপ চালু করেছি। বর্তমানে ২৫০ জনের বেশি চিকিৎসক টেলিমেডিসিন সেবা প্রদান করছেন। হাসপাতাল বা ক্লিনিকসমূহ https://bit.ly/Hospital-App লিঙ্ক থেকে Smart Hospital অ্যাপ ব্যবহার করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের নাশকতার ছক ফাঁস, দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান

টেলিমেডিসিন অ্যাপ ‘স্মার্ট হসপিটাল’

আপডেট সময় ০৯:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০