ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কথা রাখলেন গোলাম রাব্বানী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার কারণে আরও কিছুদিন দায়িত্বে থাকার কথা বললেও সেখান থেকে সরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন গোলাম রাব্বানী। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় ঘোষণা অনুযায়ী সোমবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে পদ ছাড়ার কথা জানান রাব্বানী।

ডাকসুর সাংবিধানিক মেয়াদ পেরিয়েছে গত শনিবার। গত মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় পুরো দায়িত্ব পালন করতে পারেননি এমন দাবি করে আরও কিছুদিন পদে থাকার ইচ্ছা পোষণ করেন ডাকসুর ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানী। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হলে সমালোচনাও শুরু হয়।

পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত গোলাম রাব্বানী নিজের অবস্থান থেকে সরে এসে সোমবার বিকালে ফেসবুকে ঘোষণা দিয়ে বলেন, ‘ডাকসুর বিষয়ে আমার বক্তব্য একদম স্পষ্ট। নির্ধারিত মেয়াদের অতিরিক্ত এক মিনিটও পদে থাকতে চাই না। আজ রাত ১২.০০ ঘটিকায় পদ ছেড়ে দেব।’

সেই কথার পর রাতে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদের জিএস পদ থেকে সরে দাঁড়ান।

প্রায় ২৮ বছর পর গত বছরের ১১ মার্চ ডাকসু নির্বাচন হয়। এতে ২৫টি পদের ২৩টিই ছাত্রলীগের দখলে যায়। শুধু ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে জয়ী হন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক নূর ও আখতার হোসেন।

চাঁদাবাজির অভিযোগের মুখে গত বছরের সেপ্টেম্বরে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কথা রাখলেন গোলাম রাব্বানী

আপডেট সময় ০৩:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০