ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

করোনা রোগীর মৃত্যুর আগ মুহূর্ত টিভিতে সরাসরি সম্প্রচার!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চিকিৎসকরা মৃত্যুপথযাত্রী করোনা আক্রান্ত এক রোগীকে বাঁচানোর জন্য যখন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেসময় মৃত্যুর আগ মুহূর্ত টিভিতে সরাসরি সম্প্রচার করে বিতর্কে জড়িয়েছে বলিভিয়ার একটি টিভি চ্যানেল।

মঙ্গলবার (১৬ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর আগ মুহূর্ত ‘নো লাইস’ নামক অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়। দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা সান্তা ক্রজভিত্তিক পিএটি চ্যানেলে ‘নো লাইস’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিরাতে।

মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্তের বিষয়ে ‘নো লাইস’ অনুষ্ঠান কর্তৃপক্ষ বলছে, বলিভিয়ার পূর্বাঞ্চলের শহর সান্তা ক্রজে কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবাকে যেভাবে অবহেলা করেছে তার প্রতিবাদ হিসেবে শক্ত একটি ঝাঁকুনি দেওয়ার তাড়না থেকে হাসপাতালে কোভিড-১৯ রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বলিভিয়ায় ২১ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬৯৭ জনের। যার প্রায় ৬০ শতাংশই সান্তা ক্রজে।

অনুষ্ঠানটি ৩০ মিনিট ধরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত এবং তাকে বাঁচাতে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সরাসরি সম্প্রচার করেছিল।

দেশটির স্বাধীন তদন্তকারীর একটি সংস্থার সদস্য নাদিয়া ক্রুজ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ‘এটি জাতীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ।’

এ ধরনের কাজ ‘সম্মিলিত ভয় তৈরি পারে’বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাদিয়া ক্রুজ।

নাদিয়া ক্রুজের সংস্থা স্বাধীনভাবে সরকার বা দেশের সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য নিযুক্ত।

এদিকে টিভি চ্যানেলটির এমন কাণ্ড প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি দেশটির সাংবাদিকরাও এমন পদক্ষেপের সমালোচনা করছেন।

দেশটির লস টিম্পোস পত্রিকার সাংবাদিক ফ্যাবিওলা চাম্বি এ ঘটনাকে ‘শ্রদ্ধা ও মনুষ্যত্বের অভাব’হিসেবে অভিহিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনা রোগীর মৃত্যুর আগ মুহূর্ত টিভিতে সরাসরি সম্প্রচার!

আপডেট সময় ০১:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০