ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

আকাশ জাতীয় ডেস্ক:  

বাজেট পরবর্তী সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ জুন) পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ০ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯১৮ ও ১৩২৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৫ কোটি টাকার।

এদিন ডিএসইতে ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বুধবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-লিন্ডে বিডি, বেক্সিমকো ফার্মা, ইন্দোবাংলা ফার্মা, বেক্সিমকো লিমিটেড, এনবিএল, রেকিট বেনকেজার, এনসিসি ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, বিএসসিসিএল, ও যমুনা ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১ কোটি ৭০ লাখ টাকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

আপডেট সময় ০৮:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০