ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুশান্ত’র ময়নাতদন্তে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্তব্ধ পুরো বলিউড। এই তারকার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবার, সহকর্মী ও ভক্তরা।

রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রাতে সুশান্ত’র বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

রোববার দিনগত রাতে সুশান্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে পুলিশ জানিয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত। তার শরীরে মাদক কিংবা বিষ পাওয়া যায়নি। ছিল না অন্য কোনো আঘাতের চিহ্ন।তাছাড়া তার ঘরে অস্বাভাবিক কোনো আলামতও দেখা যায়নি। তবুও বিষয়টি আরো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস দেওয়ার ফলে নিঃশ্বাস বন্ধ হয়ে সুশান্ত’র মৃত্যু হয়েছে।

এদিকে ঘটনা তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ সুশান্তের সঙ্গে থাকতেন তিনজন, একজন ক্রিয়েটিভ ম্যানেজার, ম্যানেজার ও বাড়ির বাবুর্চি৷ এই তিনজনের বয়ান নিয়েছে পুলিশ৷ এছাড়া যে চিকিৎসকের কাছে সুশান্ত চিকিৎসা নিচ্ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷

এদিকে সুশান্ত আত্মহত্যার করেনি বলে দাবি করেন তার মামা আর সি সিং। তিনি এ নিয়ে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তের দাবি তুলেছেন।

সোমবার (১৫ জুন) মুম্বাইতে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হাওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

সুশান্ত’র ময়নাতদন্তে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে

আপডেট সময় ০১:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০