ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রাজারবাগ পুলিশলাইনে আগুন

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর রাজারবাগ পুলিশলাইনসের পুরনো মালামাল রাখার গুদামে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে ছুটে আসে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভোর ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ সম্ভব হয়। এতে রক্ষা পেয়েছে পাশে থাকা ডিএমপির অস্ত্রাগার।

রাজারবাগের ওই গুদামের পাশেই অস্ত্রাগারটি ছিল। এ ছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিল। সেখানে অনেক পুলিশ সদস্য ঘুমিয়ে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগারের ক্ষতির আশঙ্কা ছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ১১টি ইউনিট পাঠানো হয়।

রাত আড়াইটায় নিয়ন্ত্রণে এলেও আগুন সম্পূর্ণ নিভে ভোর ৪টা ৫০ মিনিটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গুদামে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, এলাকাটি সংবেদনশীল হওয়ায় তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টের পর আগুন লাগার কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজারবাগ পুলিশলাইনে আগুন

আপডেট সময় ১২:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০