ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আগস্টেই আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন। আগামী আগস্ট মাস থেকেই বাজারে আসতে পারে এ ভ্যাকসিন।

সম্প্রতি অক্সফোর্ডের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের প্রফেসর অ্যাড্রিয়ান হিল এ তথ্য জানিয়েছেন।

আইরিশ মিররের প্রতিবেদন থেকে জানা যায়, ভ্যাকসিনটি ব্যবহার করা যাবে ইনহেলারের মাধ্যমে।

করোনা প্রতিরোধী বিভিন্ন দেশে টিকা ও ওষুধ আবিষ্কারের প্রচেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধে এ টিকা উদ্ভাবনে ১২ থেকে ১৮ মাস সময় লাগতে পারে।

তবে এর মধ্যেই কয়েকটি টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে। তবে টিকা আবিষ্কারে সবচেয়ে এগিয়ে রয়েছেb অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

হিল জানান, তাদের তৈরি এই ভ্যাকসিন করোনা নির্মূলে সক্ষম হবেন বলে ৮০ শতাংশ আত্মবিশ্বাসী গবেষকরা।

ভ্যাকসিন তৈরির নেতৃত্ব দেয়া এ আইরিশ বিজ্ঞানী বলেন, আগস্টের দিকেই বাজারে আসতে পারে এই ভ্যাকসিন।

গত এপ্রিলে শিশু ও ৫৫ বছর বয়সোর্ধ্বসহ ১০ হাজার ২৬০ জনের ওপর অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে।

ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ঘোষণা দিয়েছে, অক্সফোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি তাদের ভ্যাকসিনটি কার্যকর প্রমাণিত হলেই ২০০ কোটি ডোজ তৈরি করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন গানে ফিরলেন কণ্ঠশিল্পী রেহমান সাকিব

আগস্টেই আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

আপডেট সময় ১২:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০