ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ ইউনিস খান

আকাশ স্পোর্টস ডেস্ক:

আসন্ন ইংলন্যান্ড সফর নিয়ে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। এতদিন প্রধান কোচ মিসবাহ-উল-হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসকে দিয়েই কাজ চালিয়ে নেওয়া হলেও ইংলিশ কন্ডিশনের কথা ভেবে কোচিং টিমকে আরও সমৃদ্ধ করতে যোগ হয়েছে আরও দুজনের নাম। এর একজন ইউনিস খান এবং অন্যজন মোশতাক আহমেদ।

সাবেক পাকিস্তানি অধিনায়ক ইউনিস খানকে ইংল্যান্ড সফরে দলের ব্যাটিং কোচ হিসেবে এবং সাবেক স্পিনার মোশতাক আহমেদকে দলের স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইউনিস ও মোশতাকের অভিজ্ঞতার ভাণ্ডার বেশ সমৃদ্ধ। পাকিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয় ইউনিস খানকে। ১৭ বছরের ক্যারিয়ারে ১১৮ টেস্ট খেলে ৫২ গড়ে ১০,০৯৯ রানের মালিক হয়েছেন তিনি। ১১ দেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করার একমাত্র রেকর্ডও তার দখলে। ইংলিশ কন্ডিশনে ৯ টেস্ট খেলে প্রায় ৫১ গড়ে তার রান ৮১০।

আর পাকিস্তানের জার্সিতে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডে খেলা মোশতাকের রয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার দীর্ঘ অভিজ্ঞতা। শুধু তাই না, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের স্পিন কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

তিন টেস্ট ও তিন টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা পাকিস্তানের। ৫ আগস্ট মাঠে গড়ানোর কথা প্রথম টেস্ট ম্যাচ। তবে কোনোকিছুই চূড়ান্ত নয়। কারণ করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি যেকোনো সময় সিদ্ধান্ত পাল্টে দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ ইউনিস খান

আপডেট সময় ০৯:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০