ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরের হোম অব ক্রিকেটও প্রস্তুত অনুশীলনের জন্য

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনার কারণে ক্রিকেটাররা আপাতত গৃহবন্দী। দুই মাসেরও বেশি সময় হয়ে গেল মাঠে নেই ক্রিকেট। তবে করোনার শঙ্কা পেছনে ফেলে ক্রিকেটারদের অনুশীলনে ফেরাতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেডিক্যাল বিভাগও তাদের পকিল্পনা প্রস্তুত করেছে। তাই মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামও প্রস্তুত অনুশীলনের জন্য। প্রস্তুত উইকেট-মাঠ সব।

রোববার (০৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। তিনি জানিয়েছেন, সবকিছুই প্রস্তুত রয়েছে। বিসিবি নির্দেশ দিলেই তারা চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবেন।

বাতেন বলেন, ‘মাঠে অনুশীলন ফেরাতে আমাদের সব ধরনের প্রস্তুতিই নেওয়া আছে। এখন কেবল উর্ধ্বতন কর্তৃপক্ষ সবুজ সংকেত দিলেই হয়। সেটা পেলে আমাদের গ্রাউন্ডসকর্মীরা ফাইন টিউন দিতে নেমে পড়বেন।’

জাতীয় দলের কথা চিন্তা করেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে মিরপুরে। ক্রিকেটারদের ৩৭ জনের জন্য একটি পুলও নাকি ঠিক করা হয়েছে। অনুশীলনে ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে ঠিক করা হয়েছে ২৫ জুন।

ঢাকার বাইরেও স্থানীয় ক্রিকেটারদের অনুশীলনে ফেরার ব্যবস্থা করেছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টেডিয়ামে সীমিত পরিসরে স্থানীয় ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পাবেন বলেও জানান বাতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিরপুরের হোম অব ক্রিকেটও প্রস্তুত অনুশীলনের জন্য

আপডেট সময় ০৯:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০