ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইপিএল আয়োজন করতে চায় আরব আমিরাত

আকাশ স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে শুরু করা যায়নি চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। এ বছর আদৌ ফ্রাঞ্জাইজিভিত্তিক এই ক্রিকেট আসর হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে সংযুক্ত আরব আমিরাত চায় তাদের মাটিতে আইপিএল আয়োজন করতে।

এমরিটেস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফ থেকে ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়েছে দুবাই ভিত্তিক ইংরেজি পত্রিকা গাল্ফ নিউজ।

আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে চাওয়ার ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি বলেন, ‘অতীতে, সফলতার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ম্যাচ আয়োজন করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। নিরপক্ষে ভেন্যুতে রেকর্ড পরিমাণ দ্বি-পাক্ষিক সিরিজ ও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে আমরা নিজেদের প্রমাণ দিয়েছি অতীতে। আমাদের অত্যাধুনিক সুবিধাগুলো আমিরাতকে সব ধরনের ক্রিকেট আয়োজনের জন্য সবার কাছে পছন্দের জায়গা করে তুলেছে।’

গত মার্চে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ১৩তম আসর। কিন্তু করোনা সংকটে স্বাস্থ্য ঝুঁকির বিষয় মাথায় রেখে দেশের সব ধরনের ক্রিকেটের পাশাপাশি আইপিএলও স্থগিত রাখতে বাধ্য হয় ভারত।

তবে বিসিসিআই পরিকল্পনা করছে আগামী অক্টোবরে আইপিএল আয়োজন করার। কিন্তু সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি এ বছর না হয় তবে এই পদক্ষেপ নিতে পারে বিসিসিআই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

আইপিএল আয়োজন করতে চায় আরব আমিরাত

আপডেট সময় ০৯:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০