ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাইগারদের অনুশীলন সুবিধা দিল বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হলেও এরইমধ্যে মাঠে ক্রিকেট ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিভিন্ন ক্রিকেট বোর্ডগুলো। করোনকালীন আপদ না কাটলেও সবাই ক্রিকেটে ফিরলে বাংলাদেশকেও একই পথে হাঁটতে হবে। ক্রিকেট শুরু করার পূর্ব শর্ত হলো ক্রিকেটারদের ফিটনেস। ঘরবন্দী অবস্থায়ও টাইগার ক্রিকেটারদের কেউ কেউ নিজেদের ফিটনেসের খেয়াল রাখলেও এভাবে আর কতোদিন। তাই খেলোয়াড়দের জন্য দেশের চারটি জায়গায় খুলে দেওয়া হবে অনুশীলন সুবিধা।

দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পর অবশেষে চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলো দর্শকহীন মাঠেই ক্রিকেট ফেরাতে চাইছে। সেই চিন্তা মাথায় রেখেই খেলোয়াড়দের ফিটনেস ফেরাতে দেশের চার জায়গায় অনুশীলন সুবিধা খুলে দেওয়ার ঘোষণা দিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলোয়াড়দের ফিটনেস ফেরাতে ঢাকা, সিলেট, রাজশাহী ও কক্সবাজারে অনুশীলনের ব্যবস্থা করেছি। খেলোয়াড়রা চাইলেই সেখানে গিয়ে অনুশীলন করতে পারেন।’

এসব জায়গায় বিসিবির আওতাধীন মাঠ, জিম ও অন্যান্য অনুশীলন সুবিধা ব্যবহার করতে পারবেন জাতীয় দল ও জাতীয় দলের আশপাশের ক্রিকেটাররা। তবে সে জন্য মানতে হবে স্বাস্থ্যবিধি ও বিসিবির বেঁধে দেওয়া নিয়মকানুন।

অনেক খেলোয়াড়রা বাড়িতে বসে নিজেদের ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছেন। তবে সবার বাড়িতে জিমনেশিয়াম কিংবা অনুশীলনের সুব্যবস্থা না থাকার বিষয়টি মাথায় রেখে বিসিবির এই চিন্তা। নিজাম উদ্দিন বলেন, ‘সবার তো বাসায় জিম–সুবিধা নেই, অনুশীলন করারও উপায় নেই। সে জন্য কয়েকজন ক্রিকেটার আমাদের বলেছে, তারা মাঠে গিয়ে অনুশীলন করতে চায়। কিন্তু করোনা পরিস্থিতিতে হুট করে এ ব্যবস্থা করা সম্ভব নয়। আমরা সব রকম স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে ক্রিকেটারদের সীমিত পরিসরে অনুশীলন–সুবিধা দিতে যাচ্ছি।’

দেশের চার জায়গায় অনুশীলন ব্যবস্থার প্রক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘খেলোয়াড়রা পৃথকভাবে একজন করে ঘন্টাখকানেকের জন্য অনুশীলন করবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে খেলোয়াড়দের সংখ্যাও বাড়ানো হতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টাইগারদের অনুশীলন সুবিধা দিল বিসিবি

আপডেট সময় ০৯:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০