ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শোয়েব আখতারের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ তোলা হয়েছিল। এবার এই অভিযোগে তাকে অভিযুক্ত করেছে পাকিস্তানের সাইবার ক্রাইম শাখা।

আগামী শুক্রবার (০৫ জুন) অভিযোগের ব্যাপারে শোয়েব আখতারকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।

গত সপ্তাহে শোয়েবের বিরুদ্ধে ‘এফআইএ’ (দ্য ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি) বরাবর সাইবার ক্রাইম আইনে অভিযোগ দায়ের করেন পিসিবি’র আইন উপদেষ্টা তোফাজ্জল রিজভি। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’র বিরুদ্ধে অবশ্য এখনও মামলা করা হয়নি। তবে কিংবদন্তি ফাস্ট বোলার নিজে অবশ্য কোনো আইনি নোটিশ পাওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন।

বিতর্কের শুরু স্পট ফিক্সিং সংক্রান্ত কারণে উমর আকমলকে তিন বছর নিষিদ্ধ করা নিয়ে। ওই সময় উমর আকমলের পাশে দাঁড়িয়ে পিসিবি’কে একহাত নিয়েছিলেন শোয়েব আখতার। এমনকি পিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খানকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। সামাজিক যোগযোগের মাধ্যমে শোয়েবের এসব বিতর্কিত মন্তব্য সহজে হজম করেনি পিসিবি। তারই ফল এবারের পদক্ষেপ।

শোয়েব এর আগে পিসিবি’র আইনি পরামর্শদাতা রিজভির বিরুদ্ধেও বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেছিলেন। এরপর তার বিরুদ্ধে পাকিস্তানি মুদ্রায় ১০০০ কোটি রুপির মানহানির মামলা করেন রিজভি। এছাড়া উমর আকমলকে নিষিদ্ধ করায় বোর্ডকে অদক্ষ বলে কটাক্ষ করেছিলেন তিনি। তখনো তাকে সাবধান করা হয়েছিল কিন্তু তিনি তাতে কান দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪

শোয়েব আখতারের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের

আপডেট সময় ০৮:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০