ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চেয়ারম্যানসহ ইউনাইটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর গুলশানের অভিজাত ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে পাঁচ রোগী মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। অবহেলাজনিত কারণেই আগুনের ঘটনা ঘটেছিল বলে মামলার অভিযোগে বলা হয়েছে। হাসপাতালটির ঊর্ধ্বতন সকলের বিরুদ্ধে মামলাটি করেছেন নিহতের এক স্বজন।

বুধবার রাতে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, মামলাটি করেছেন নিহত অ্যান্থনি ভের্নন পলের মেয়ের জামাই রোনাল্ড মিকি গোমেজ। মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সেসময় কর্মরত ডাক্তার-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আগুনের পেছনে ইউনাইটেড হাসপাতালের অবহেলাকে দোষারোপ করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।

গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় গুলশান থানায় অপমৃত্যু মামলা করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

পরদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম হাসপাতালটি পরিদর্শন যান। তখন তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তের সকল ব্যবস্থা সিটি কর্পোরেশন থেকে করা হবে। এরই মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি আলামত সংগ্রহ করছে। তদন্তে কারো গাফলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আগুনে পুড়ে মৃত ব্যক্তিদের পরিবারের কেউ থানায় অভিযোগ না করায় চারজনের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। আর একজনের করোনা পজিটিভ থাকায় তার দাফন-কাফনের ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব, মনির হোসেন, ভেরন অ্যান্থনি পল, খোদেজা বেগম ও রিয়াজ উল আলম।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এসি থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের গঠন করা চার সদস্যের কমিটি তদন্ত রিপোর্ট জমা দেয়নি। তবে অগ্নিনির্বাপকের যেসব যন্ত্রপাতি ছিল তা মেয়াদউত্তীর্ণ ছিল বলো জানায় সংস্থাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চেয়ারম্যানসহ ইউনাইটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০