ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাঠে ফেরার পরিকল্পনা করে ফেলেছে বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাস মাহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে দুই মাসের বেশি সময় ধরে বাংলাদেশের সব ধরনের ক্রিকেট স্থগিত রয়েছে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও একই রকম পরিস্থিতি। তবে সেই শঙ্কার মাঝেও ধীরে ধীরে অনুশীলনে ফিরতে শুরু করেছে ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে। মাঠে ফেরার সব ধরনের পরিকল্পনা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

মঙ্গলবার (০২ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কিভাবে অনুশীলন শুরু করা হবে তার পরিকল্পনা করা হয়ে গেছে। অবশ্য সেজন্য নির্দিষ্ট কোনো সময় ঠিক করা হয়নি।

বিসিবির নির্বাচক বলেন, ‘আমরা এরকম (অনুশীলনের) পরিকল্পনা করছি তবে এখনো ঠিক হয়নি কবে শুরু হবে। এটা নির্ভর করছে কোন কোন দেশের কি অবস্থা তার ওপর। শুরু করার আগে তো দেখতে হবে, আমাদের দেশ কী অবস্থায় রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা একটু ভালো পজিশনে আছে। ওদের সংক্রমণ একটু কমেছে, যার জন্য ওরা অনুশীলন শুরু করেছে। কিন্তু আমাদের এখনো এই অবস্থা আসেনি। তবে আমার প্রস্তুত আছি।’

হাবিবুল বাশার আরও বলেন, ‘কিভাবে শুরু করব এটা নিয়ে তো পরিকল্পনা চলছে অনেকদিন ধরেই। আমাদের ফিজিও, ডাক্তার, ট্রেইনার, কোচ সবার সঙ্গেই আলোচনা চলছে একমাস ধরে। কিভাবে শুরু করতে পারি, কবে শুরু করব না করব এসব নিয়ে। হয়তো ব্যক্তিগতভাবে ট্রেনিং করার একটা পরিকল্পনা চলছে। তবে কবে শুরু হবে এটার কোনো নির্দিষ্ট সময় ঠিক করা হয়নি। তবে শুরু হলে কিভাবে শুরু করা হবে সেই পরিকল্পনা করা হয়ে গেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪

মাঠে ফেরার পরিকল্পনা করে ফেলেছে বিসিবি

আপডেট সময় ১০:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০