ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের সংগ্রহ ২৬০, অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ১৮

অাকাশ স্পোর্টস ডেস্ক:

মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ২৬০ এবং ৩ উইকেটের বিনিময়ে ১৮ রান করেছে সফরকারী অস্ট্রেলিয়া। রোববার বিকেলে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ৯ রানে অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।

পরের ওভারের প্রথম বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওসমান খাজা। একই ওভারের শেষ বলে সাকিব আল হাসান এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাথান লিয়ন। তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। শেষ পর্যন্ত ৯ ওভার খেলা শেষে ৩ উইকেটে ১৮ রান করে অসিরা। রেনশো ৬ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৬০ রানে। এই রান সংগ্রহ করতে টাইগাররা খেলেছে ৭৮ ওভার ৫ বল। রবিবার তৃতীয় সেশনের খেলা বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। বৃষ্টি থামলে ৬ উইকেটে ২১৮ রান নিয়ে বাংলাদেশ ফের প্রথম ইনিংসের খেলা শুরু করে। তবে দিনের খেলা শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এর আগে সকালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে অসি পেসার প্যাট কামিন্সের বোলিং তোপে মাত্র ১০ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা। এরপর ১৫৫ রানের জুটি গড়ে তোলেন তামিম ও সাকিব। এরপর অসি স্পিনারদের পালা শুরু হয়। তবে দলীয় ১৬৫ রানে ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে তামিম সাজঘরে ফিরে গেলে জুটি ভেঙ্গে যায়। ১৪৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ব্যক্তিগত ৭১ রান করেন তিনি। এ দিন নিজের ২৩তম অর্ধশত রান পূর্ণ করেন তামিম।

দলীয় ১৯৮ রানে অসি স্পিনার অ্যাশটন অ্যাগারের শিকার হয়ে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। ২ চারে মাত্র ১৮ রান সংগ্রহ করে বাংলাদেশের লিটল মাস্টার। এদিকে তামিমের পর সেঞ্চুরি বঞ্চিত হন ক্রিজে থাকা সাকিব আল হাসান। শতক থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে তাঁকে আউট করেন অসি অফস্পিনার নাথান লায়ন।

৫ উইকেটে ১৯০ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। চা বিরতির পর খেলা শুরু করে নাসির ও মুশফিক। মুশফিকের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। বিরতি শেষ খেলা শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ৬৪.৪ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২১৮ রান।

বৃষ্টির পর বাংলাদেশ ১৪ ওভার ১ বল খেলে বাকি চার উইকেট হারিয়ে ৪২ রান যোগ করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স নাথান লিয়ন ও অ্যাস্ট অ্যাগার ৩টি করে উইকেট নেন। এছাড়া একটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের সংগ্রহ ২৬০, অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ১৮

আপডেট সময় ০৭:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭