ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

রাশেদ চিশতীর জামিন স্থগিত থাকবে: ভার্চ্যুয়াল হাইকোর্ট

আকাশ জাতীয় ডেস্ক:

১৫৯ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগের মামলায় ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন নিয়মিত আদালত খোলা না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (২৮ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৯ মে) ঢাকার একটি আদালত এ মামলায় তাকে জামিন দিয়েছিলেন। ওই জামিন আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি নিয়ে গত ২০ মে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ ২৮ মে পর্যন্ত জামিন স্থগিত করেছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

পরে খুরশীদ আলম খান বলেন, নিয়মিত আদালত না খোলা পর্যন্ত তার জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

২০ মে খুরশীদ আলম খান জানিয়েছিলেন, ১৯ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬ রাশেদ চিশতীকে ১৫৯ কোটি টাকা অর্থ পাচারের মামলায় জামিন দেন। এর বিরুদ্ধে দুদক হাইকোর্ট বিভাগে আবেদন করে।

তিনি আরও জানান, ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ এবং ব্যাংকটির গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ১৫৯ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে অর্থ পাচার প্রতিরোধ আইনের ৪ ধারায় মামলা করে দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশেদ চিশতীর জামিন স্থগিত থাকবে: ভার্চ্যুয়াল হাইকোর্ট

আপডেট সময় ১২:৫১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০