ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

৬শ এতিম শিশুকে সেনাবাহিনীর ঈদ উপহার

আকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের ২৪টি এতিমখানার ৬শ এতিম শিশুকে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (২৩ মে) দিনভর জেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করা এতিম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের রেশন জমিয়ে ছিন্নমূল ও দুস্থ কর্মহীন মানুষদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনী। এরই অংশ হিসেবে আসন্ন ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে লালমনিরহাটের ২৪টি বেসরকারি এতিমখানার ৬শ এতিম শিশুর মধ্যে ঈদ উপহার তুলে দেন সেনাবাহিনী।

রংপুর সেনানিবাসের ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান প্রতিটি এতিমখানায় উপস্থিত হয়ে ঈদ উপহার তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এতিমখানা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

৬শ এতিম শিশুকে সেনাবাহিনীর ঈদ উপহার

আপডেট সময় ০৪:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০