ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুপরিকল্পিতভাবে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ বোনের রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত সরকারি গাড়িতে চড়বেন না তারেক রহমান চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২ জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করব: মির্জা ফখরুল দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী আগামীর শিক্ষা ব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ৩০,২০৫ ,নতুন ১৬৯৪ ,মৃত্যু ২৪

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৩২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২০৫ জনে।

শুক্রবার (২২ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ৪৭টি ল্যাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৯৯৩টি। পরীক্ষা করা হয়েছে নয় হাজার ৭২৭টি। মোট পরীক্ষা করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৮৪১টি।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪ জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন এবং চট্টগ্রাম বিভাগে নয় জন, বরিশাল বিভাগে এক জন, ময়মনসিংহ বিভাগে রয়েছেন এক জন। এদের মধ্যে হাসপাতালে ১৩ জন, বাসায় আট জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে এক জনের। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন পাঁচ জন।

নাসিমা সুলতানা বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ছয় হাজার ১৯০ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২২৫ জন। মোট আইসোলেশনে আছেন চার হাজার ৬০ জন। হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৫০৭ জন। অদ্যাবধি কোয়ারেন্টিনে এসেছেন দুই লাখ ৫৮ হাজার ৯৪ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র নিয়েছেন দুই লাখ ৩ হাজার ১৭১ জন বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৪ হাজার ৯২৩ জন।

তিনি বলেন, সারাদেশে ৬৪ জেলায় ৬২৬টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত। তৎক্ষণিকভাবে এ সব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সেবা দেওয়া যাবে ৩১ হাজার ৮৪০ জনকে।

তিনি আরও বলেন, সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ১৩ হাজার ২৮৪টি। ঢাকার ভেতরে রয়েছে সাত হাজার ২৫০টি। ঢাকা সিটির বাইরে ছয় হাজার ৩৪টি শয্যা আছে। আইসিইউ সংখ্যা আছে ৩৯৯টি, ডায়ালাসিস ইউনিট আছে ১০৬টি।

Tag :
আপলোডকারীর তথ্য

সুপরিকল্পিতভাবে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ বোনের

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ৩০,২০৫ ,নতুন ১৬৯৪ ,মৃত্যু ২৪

আপডেট সময় ০৩:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০