ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত লাথি মেরে গৃহবধূর গর্ভপাতের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারিনি আমরা: মান্না ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

ঈদে ব্যক্তিগত গাড়িতে ফেরা যাবে বাড়িতে

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং ঈদের ছুটি কাটাতে ঢাকার বাইরে কাউকে যেতে কিংবা ঢুকতে দেওয়া হচ্ছিলো না। তবে সেই অবস্থা অনেকটা শিথিল করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ঈদে বাড়ি ফিরতে প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ ব্যক্তিগত যানবাহনে আসা-যাওয়া করা যাবে। কিন্তু পাবলিক পরিবহন চলবে না। এরই মধ্যে ঢাকার দুই প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে। ঈদের দু’দিন বাকি থাকতে হঠাৎই এই সিদ্ধান্ত নেওয়া হলো।

মঙ্গলবার পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা থেকে কাউকে বের হতে কিংবা বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কেউ বের হবার চেষ্টা করলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে ডিএমপির পক্ষ থেকেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। তারপরও অনেকে ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাসে ঈদের আগে বাড়ি ফিরতে চেষ্টা করেন। তবে আমিনবাজার এবং যাত্রাবাড়িতে পুলিশ কঠোর অবস্থানে গিয়ে তা দমন করে। জরুরি সেবার গাড়ি ছাড়া কাউকে ঢাকায় ঢুকতে কিংবা বের হতে দেওয়া হয়নি। কিন্তু তারপরও অনেকে পায়ে হেটে বাড়ির পথে রওনা হয়। বর্তমানে ব্যক্তিগত যানবাহনে আসা যাওয়ার বাধা কাটল।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া অচেনা কোভিড-১৯ বা করোনাভাইরাসের সংক্রমণ দেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা। সেই সঙ্গে মৃত্যু। দেশে সবশেষ এই ভাইরাস শনাক্ত হয়েছে ২৮ হাজার ৫১১ জনের। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৮ জনে। সুস্থ হয়েছেন ৩৯৫ জন।

ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি চলছে। সবশেষ ৩০মে পর্যন্ত এই ছুটি বর্ধিত করা হয়েছে। একইদিন পর্যন্ত সড়ক-মহাসড়কে বাস কিংবা পাবলিক পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে ২৬মার্চ থেকে গণপরিবহন বন্ধ করা হয়।

জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় রাজধানীর গাবতলী এবং যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার রাত থেকে প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচলে বাধা দেয়া হচ্ছে না। এরই মধ্যে গাবতলীতে পুলিশের দুটি চেকপোস্ট ‘ইন’ ও ‘আউট’ তুলে নেওয়া হয়েছে। এদিকে যাত্রাবাড়িতে পুলিশের চেকপোস্ট থাকলেও সেখানে ব্যক্তিগত গাড়ি চলাচলে কাউকে বাধা দেওয়া হচ্ছে না।

ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজা আফরোজ লাকী জানান, রাত সাড়ে ১০টা দিকে নির্দেশনা পাওয়ার পর ব্যক্তিগত গাড়ি যেমন কার বা মাইক্রো চলাচলে শিথিলতা করা হয়েছে। তবে পাবলিক পরিবহন চলতে দেওয়া হবে না। সেই সঙ্গে অনেকে হেটে যাচ্ছেন তাতেও বাধা নেই।

রাজধানীর আরেক প্রান্ত যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, চেকপোস্ট আছে তবে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঈদে ব্যক্তিগত গাড়িতে ফেরা যাবে বাড়িতে

আপডেট সময় ১২:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০