ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

কানাডায় আটকে পড়া ১৯৫ বাংলাদেশি ফিরছেন

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস মহামারীর মধ্যে কানাডায় আটকে পড়া ১৯৫ জন বাংলাদেশি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে বুধবার রাতে (কানাডার সময়) টরন্টো থেকে রওনা হন তারা।

কানাডায় বাংলাদেশ মিশন থেকে বৃহস্পতিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি ছাত্রছাত্রীদের টরেন্টো বিমানবন্দরে বিদায় জানান। এ সময় টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদও সেখানে উপস্থিত ছিলেন।

কাতার এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটটি দোহায় এক ঘণ্টা যাত্রাবিরতি শেষে শুক্রবার (বাংলাদেশ সময়) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

ভ্রমণকারী যাত্রীদের মধ্যে বেশিরভাগ কানাডার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশী শিক্ষার্থী, পর্যটক এবং ব্যবসায় ভিসায় কানাডায় যাওয়া বাংলাদেশি নাগরিক এবং কিছু প্রবাসী বাংলাদেশি রয়েছেন।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে বিশ্বব্যাপী লকডাউনের মধ্যে সেখানে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের অনুরোধে চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিল। বাংলাদেশ ৩০ মে পর্যন্ত টানা ষষ্ঠবারের জন্য আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।

সরকার এ পর্যন্ত ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভুটান, মায়ানমার এবং বিভিন্ন ইউরোপীয় দেশগুলোও বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের ফেরাতে বিমানের স্থগিতাদেশের মধ্যে বেশ কয়েকটি বিশেষ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

কানাডায় আটকে পড়া ১৯৫ বাংলাদেশি ফিরছেন

আপডেট সময় ০৮:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০