ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারিনি আমরা: মান্না ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়: নেপথ্যে অস্ত্র ব্যবসা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ২৮,৫১১ ,নতুন ১৭৭৩ ,মৃত্যু ২২

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৭৭৩ জন। মৃত্যু হয়েছে আরও ২২ জনের। সুস্থ হয়েছেন আরও ৩৯৫ জন।

দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত একদিন ব্যবধানে যে সংখ্যক রোগী শনাক্ত এবং মৃত্যু হয়েছে, তার মধ্যে বৃহস্পতিবারই (২১ মে) সর্বোচ্চ, অর্থাৎ দুটোতেই রেকর্ড। এর আগে বুধবার (২০ মে) এক হাজার ৬১৭ রোগী শনাক্ত হয়েছিলেন। এরও আগে গত ১৮ মে সব রেকর্ড ভেঙে এক হাজার ৬০২ জন শনাক্ত হয়েছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১ জনে। আর মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪০৮ জনে। মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৪টি। তবে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৬২টি। অর্থাৎ এ সময়ে জমা থেকেও নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ১১৪টি।

করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডাব্লিউএইচও) স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ২৮,৫১১ ,নতুন ১৭৭৩ ,মৃত্যু ২২

আপডেট সময় ০৩:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০