ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বল্পমূল্যে বহনযোগ্য ভেন্টিলেটর উদ্ভাবন করল বাংলাদেশ ইউনিভার্সিটি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় গুরুতর শ্বাসকষ্টজনিত রোগীর চিকিৎসায় স্বল্পমূল্যে সহজে বহনযোগ্য ভেন্টিলেটর মেশিনের প্রটোটাইপ তৈরি করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির ইনোভেশন ল্যাব ও তড়িৎ প্রকৌশল বিভাগ।

রবিবার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার ও জনসংযোগ কর্মকর্তা সোহেল আহসান নিপু এই তথ্য জানান।

ভেন্টিলেটর মেশিনটি নির্মাণে নির্বাহী তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা বাংলাদেশ ইউনিভার্সিটির ইনোভেশন ল্যাবের প্রধান, প্রকৌশলী কাজী তাইফ সাদাত বলেন, ‘এ ভেন্টিলেটর মেশিনটিতে মেকানিক্যাল পাম্পের বদলে ইলেক্ট্রনিক পাম্প ব্যবহার করায় মেশিনটির রক্ষণাবেক্ষণ অনেক সহজ ও যান্ত্রিক ঘর্ষণজনিত ক্ষয় কম।’

প্রকৌশলী কাজী তাইফ সাদাত আরও বলেন, ‘মেশিনটি দিয়ে সুষম বায়ু প্রবাহের জন্য দুটি ডায়াফ্রাম পাম্প ব্যবহার করা হয়েছে যা থাইরিস্টর দ্বারা নিয়ন্ত্রিত। সম্পূর্ণ কার্যপ্রণালীটি মাইক্রো কন্ট্রোলারের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ মেশিনটিতে রোগীর প্রয়োজন অনুযায়ী পাম্পের গতি, শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের সময় নিয়ন্ত্রণ করা যায়। যার ফলে মেশিনটি শিশু ও বয়স্ক উভয় রোগীর ক্ষেত্রে ব্যবহার উপযোগী। ভবিষ্যতে মেশিনটির সাথে হার্টরেট পর্যবেক্ষণ যন্ত্র সংযোজন করা হবে যাতে রোগীর শ্বাসপ্রশ্বাসের প্রকৃতি নির্ণয় করা যায়।’

এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমার্জন করে দেশীয় প্রযুক্তির এই স্বল্প মূল্যের যন্ত্রটি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীর চিকিৎসা কাজে বাবহার করা সম্ভব। আর এ লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ইনোভেশন ল্যাব ও তড়িৎ প্রকৌশল বিভাগ ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান এই প্রকৌশলী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বল্পমূল্যে বহনযোগ্য ভেন্টিলেটর উদ্ভাবন করল বাংলাদেশ ইউনিভার্সিটি

আপডেট সময় ১০:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০