ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

মাউথওয়াশে মরবে করোনাভাইরাস

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা থেকে বাঁচতে হাজার হাজার প্রতিষ্ঠান, গবেষক কাজ করছেন প্রতিষেধক তৈরিতে। কিন্তু কোনো ওষুধের সন্ধান এখনো মেলেনি। তারপরও বিভিন্ন উপায়ে চলছে গবেষণা। একদিকে যেমন ভ্যাকসিন তৈরির কাজে এগিয়েছে বহু দেশ, তেমনই হাতের কাছে থাকা ওষুধে কীভাবে করোনার মারণরূপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই গবেষণাতেও মন দিয়েছেন বিজ্ঞানীরা।

একটি নতুন গবেষণা বলছে, ‘মাউথওয়াশ’ মেরে ফেলতে পারে করোনাভাইরাসকে। জানা গেছে, এই ভাইরাসের চারপাশে একটা মোটা আস্তরণ থাকে, আর কিছু কিছু কেমিক্যালে সেই আস্তরণ নষ্ট করা সম্ভব হয়। মাউথ ওয়াশের পক্ষেও সেটা করা সম্ভব বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এরকম কোনো গবেষণার ফলাফল জানানো হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকেও জানানো হয়েছে যে মাউথ ওয়াশে করোনাভাইরাস নষ্ট হয়ে যায়, এমন কোনো প্রমাণ নেই।

তবে গবেষকরা চাইছেন, দ্রুত এই বিষয়টা যাচাই করে দেখা হোক যে মাউথ ওয়াশে জীবাণু সত্যিই নষ্ট হয় কিনা। গবেষকরা অবশ্য এও জানিয়েছেন যে বাজারে চলতি যেসব মাউথ ওয়াশ আছে, তাতে করোনা নষ্ট করা সম্ভব নয়। কিন্তু পরবর্তীকালে গবেষণা করে মাউথ ওয়াশের ব্যবহার করা সম্ভব হতে পারে। কার্ডিফ ইউনিভার্সিটির গবেষকরা এই সংক্রান্ত গবেষণা চালিয়েছে। যৌথভাবে কাজ করেছে নটিংহাম, কলোরাডো, বার্সেলোনা ও কেমব্রিজ বাবরাহাম ইনস্টিটিউটের ভাইরোলজিস্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

মাউথওয়াশে মরবে করোনাভাইরাস

আপডেট সময় ০৬:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০