ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেপালে করোনা রোগী পালানোর চেষ্টা করলে গুলি করে হত্যার অনুমতি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারির ক্রমবর্ধমান বিস্তারের মাঝে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে করোনা রোগীকে গুলি করে হত্যার অনুমতি দিয়েছে নেপাল।

নেপালের ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি দেশজুড়ে বাড়তে থাকা প্রত্যেকেই যখন চিন্তিত তখন কর্তৃপক্ষ এটি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেয়ার পথে হাঁটল। দেশটির পারসা জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার আইসোলেশন ওয়ার্ড থেকে কোনও সংক্রমিত রোগী পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে।

তবে স্থানীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দেশটির মানবাধিকার কর্মীরা সরকারের এই নির্দেশকে বিপজ্জনক উল্লেখ করে এর মাধ্যমে মানুষের মৌলিক মানবাধিকারের লঙ্ঘিত হবে বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পারশা জেলার প্রধান কর্মকর্তা বিষ্ণু কুমার কারকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে মোতায়েনের নির্দেশ দেন।

তিনি বলেন, হাসপাতালে আইসোলেশনে থাকা রোগীরা পালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করতে পারবে।

জেলার সহকারী প্রধান কর্মকর্তা ললিত কুমার বাসনেত বলেন, হাসপাতাল এবং আইসোলেশন ওয়ার্ড থেকে রোগীর পলায়নে বাধাদানে নিরাপত্তা কর্মীদের বলপ্রয়োগের অনুমতি দেয়া হয়েছে। এমনকি প্রয়োজনে তারা গুলিও ছুড়তে পারবেন।

বুধবার দেশটির নারায়নি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে দু’জন করোনা পজিটিভ রোগী পালিয়ে যান। হাসপাতাল থেকে রোগীর এই পালিয়ে যাওয়ার ঘটনার পর নিরাপত্তাবাহিনীকে বলপ্রয়োগের অনুমতি দেয়া হলো। যদিও পরবর্তীতে ওই দুই রোগীকে আটক করে আবারও হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

নেপালে এখন পর্যন্ত ২৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা যাননি একজনও। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেপালে করোনা রোগী পালানোর চেষ্টা করলে গুলি করে হত্যার অনুমতি

আপডেট সময় ০৮:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০