ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

সাগরে এবার ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া তিনটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশ থেকে নিক্ষেপ করা হয় এবং এগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

গত মাসে প্রায় ১০,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে পিয়ংইয়ং একাধিকবার প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে আজ (শনিবার) যে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা গুয়াম দ্বীপের জন্য কোনো হুমকি ছিল না বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (শনিবার) স্থানীয় সময় সকাল ৬টা ৪৯ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। অন্যদিকে মার্কিন সেনাসূত্র জানিয়েছে, পরপর তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান কমান্ডার ডেভ বেনহাম দাবি করেছেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশে বিধ্বস্ত হয়েছে এবং প্রথমটি উড্ডয়নের পরপরই ভেঙে পড়েছে। তিনি বলেন, তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ৩০ মিনিট সময় নিয়েছে পিয়ংইয়ং।

সাধারণত কোরীয় উপদ্বীপে যখন দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া চালায় তখন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। বর্তমানে আমেরিকা ও উত্তর কোরিয়ায় হাজার হাজার সৈন্য কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় কিনা তা দেখার জন্য তারা উত্তর কোরিয়ার দিকে গভীর নজর রাখছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

সাগরে এবার ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

আপডেট সময় ১২:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭