ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বনানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বনানী টিএন্ডটি বটতলা এলাকায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলিল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) ভোরে একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব সদস্যদের গুলি বিনিময়কালে তিনি নিহত হন। এ সময় র‌্যাবের একজন সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, বনানী থানাধীন টিএন্ডটি বটতলা এলাকায় মাদক ব্যবসয়ীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালনো হয়। এসময় মাদক ব্যবসায়ীদের একটি দল র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী জলিলকে পড়ে থাকতে দেখা যায়। পরে গুলিবিদ্ধ জলিলকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এএসপি কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে টিয়ারশেল

বনানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১২:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০