ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ইরানের হামলা ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দিন: কানাডাকে পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কানাডা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যান্সিস ফিলিপ চ্যাম্পেইনের সঙ্গে ফোনে আলাপকালে এ অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করতে পারলে তা হবে এদেশের জনগণের জন্য বড় প্রাপ্তি।

করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে ক্রয়াদেশ বাতিল হওয়ায় দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈরি পোশাক খাতের বিপদের কথা উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে বড় আমদানিকারক দেশ কানাডার সহায়তা কামনা করেন ড. মোমেন। বলেন, এ খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে; যাদের অধিকাংশ নারী।

বাংলাদেশের আইটি সেক্টরে বিপুল সংখ্যক সম্ভাবনাময়ী ও মেধাবী তরুণ পেশাজীবী নিয়োজিত রয়েছে উল্লেখ করে এ খাতে কানাডাকে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তাছাড়া দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগেও কানাডাকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ড. মোমেন কানাডায় অবস্থারত বাংলাদেশি ছাত্রদের বর্তমান পরিস্থিতিতে টিউশন ফি মওকুফসহ সব ধরনের সহযোগিতার অনুরোধ করেন। এছাড়া তিনি করোনা পরিস্থিতির কারণে চাকরি হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের পুনর্বাসনে কানাডার সহযোগিতা কামনা করেন। করোনা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দুস্থদের খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে কানাডার সহায়তা চান তিনি।

করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফ্র্যান্সিস ফিলিপ চ্যাম্পেইন।

বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়টি সবার দায়িত্ব উল্লেখ করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কানাডার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এসময় ফ্র্যান্সিস ফিলিপ চ্যাম্পেইন রোহিঙ্গাদের আশ্রয়দানের মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা দেখিয়েছেন তার প্রশংসা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দিন: কানাডাকে পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০