ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলছে না গণপরিবহন, অন্য যান কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

সাধারণ ছুটি চলাকালে ঈদের সময়ে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও প্লেন চলাচল বন্ধ থাকার কথা জানিয়ে জরুরিসেবা ছাড়া অন্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১৪ মে) করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। উক্ত সময়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল এবং অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে এবং মহাসড়কে মালবাহী/জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।’

আগামী ১৬ মে ষষ্ঠ দফা শেষে সাধারণ ছুটি ১৭-৩০ মে পর্যন্ত বাড়ানো সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এরআগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, প্রাইভেটকারসহ সাধারণ যানবাহন রাস্তায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যে যেখানে আছেন, সেখান থেকেই ঈদ করতে হবে।

তিনি জানিয়েছিলেন, ঈদের আগে চারদিন ও ঈদের পর দুই দিনসহ মোট সাতদিন জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খুলছে না গণপরিবহন, অন্য যান কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ

আপডেট সময় ০৩:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০