ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিসিবি ডেভলপমেন্ট কোচ আশিকুর রহমান করোনায় আক্রান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেভলপমেন্ট কোচ আশিকুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে আশিকুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আশিকুর রহমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সাবেক পেসার ছিলেন। তিনি বাংলাদেশের হয়ে ২০০২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছেন। এছাড়া ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ রয়েছে তার ৬ বছরের ক্যারিয়ারে।

নিউজ পোর্টাল ক্রিকবাজে আশিকুর বলেন, ‘আমি আজ (কাল) হাসপাতালে ভর্তি হয়েছি। তবে গতকালই রিপোর্ট পেয়েছি এবং রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে।’

আশিকুর জানান, তিনি কিছুদিন ধরেই করোনার উপসর্গ সঙ্গে লড়াই করছিলেন এবং বুকে ব্যথা অনুভব করছিলেন। তিনি আরও বলেন, ‘আমি প্রথমে এটা বুঝিনি। আমার মনে হয়েছিল টনসিল হয়েছে। প্রথমে আমার গলা ব্যথা হতে শুরু করে। পরে আস্তে আস্তে জ্বর আসে। পরবর্তীতে বুক ব্যথা হলে আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাই।’

১৫টি প্রথম শ্রেণির ম্যাচে আশিকুর ২৫.৪১ গড়ে ৩৬টি উইকেট পেয়েছেন। তবে অবসরের পর তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কাজটি ছিল নারী ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা। বর্তমানে তিনি ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

বিসিবি ডেভলপমেন্ট কোচ আশিকুর রহমান করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৮:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০