ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফারের সুযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকরা ভিসা ট্রান্সফার করতে পারবেন। এছাড়া, যারা ভিজিট ভিসায় আমিরাতে অবস্থান করছেন তারা চাকরির ভিসাও নিতে পারবেন।

বুধবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, আরব আমিরাতে যাদের চাকরি চলে গেছে বা ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা অন্যত্র চাকরির চেষ্টা করতে পারবেন। দূতাবাস আরব আমিরাতের সরকারসহ বিভিন্ন সূত্রে অবহিত হয়েছে, বর্তমানে বাংলাদেশি নাগরিক যারা আমিরাতে অবস্থান করছেন, তারা ভিসা ট্রান্সফার করতে পারবেন। একই সঙ্গে যারা ভিজিট ভিসায় আমিরাতে অবস্থান করছেন তারা চাকরির ভিসাও নিতে পারবেন।

এতে আরও বলা হয়, অনেকেই বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। তবে নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগে বাংলাদেশে ভ্রমণ করার আপাতত কোনো সুযোগ নেই। সরকার নিয়মিত ফ্লাইট চালুর চেষ্টা করছে। এক্ষেত্রে এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ রক্ষার অনুরোধ করা হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সম্ভব হলে এ মুহূর্তে দেশে ফিরে না গিয়ে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের পরামর্শ দিয়েছে দূতাবাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফারের সুযোগ

আপডেট সময় ০৮:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০