ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর

ডিজিটাল পদ্ধতিতে উদযাপিত হবে ঐতিহাসিক ছয় দফা দিবস

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী ৭ জুন ডিজিটাল পদ্ধতিতে উদযাপিত হবে ঐতিহাসিক ছয় দফা দিবস।

ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপনের জন্য একটি বিশেষ অনুষ্ঠান নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সদের (অ্যাটকো) সম্পৃক্ত করে সোমবার (১১ মে) অনলাইনে এক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে এ অনলাইন সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে ছয় দফা দিবসের বিশেষ অনুষ্ঠান বিটিভি ও অ্যাটকোর প্রযোজনায় নির্মাণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

জাতীয় বাস্তবায়ন কমিটির আমন্ত্রিত সদস্যরা অনলাইন অ্যাপস ‘জুম’ এর মাধ্যমে সভায় অংশগ্রহণ করে ডিজিটাল পদ্ধতিতে ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপনে বাস্তবায়নযোগ্য কর্মসূচি গ্রহণের বিষয়ে মতামত দেন।

সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং অ্যাটকোর সিনিয়র সহ-সভাপতি ও একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, কবি তারিক সুজাত এবং বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সার্বিক তত্ত্বাবধানে বিটিভি ও অ্যটকোর প্রযোজনায় ধারণকৃত অনুষ্ঠান রেডিও-টেলিভিশন-অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছিল। একইভাবে বঙ্গবন্ধুর জীবনের ঘটনাবহুল তথ্যসমৃদ্ধ ‘বঙ্গবন্ধু প্রতিদিন’ শীর্ষক টিভি স্পট প্রতিদিন বিটিভি ও বেসরকারি টেলিভিশনগুলোতে সম্প্রচারিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল পদ্ধতিতে উদযাপিত হবে ঐতিহাসিক ছয় দফা দিবস

আপডেট সময় ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০