ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে করোনায় আক্রান্ত ৪৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লকডাউনের মধ্যেও জন্মদিনের পার্টিতে গিয়ে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ জন। ভারতের হায়দরাবাদের এক ব্যক্তি জন্মদিনের ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, হায়দরাবাদের সরুরনগর এলাকার এক দোকানমালিক জন্মদিনের পার্টিতে বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই ব্যক্তি আবার তার দোকানের এক কর্মীর মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন।

করোনায় আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসেন পার্টিতে আসা লোকজন। এদের মধ্যে ৪৫ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। একইসঙ্গে এত লোক করোনা আক্রান্ত হওয়ার পর নগরীতে করোনাভাইরাসের হটস্পট এলাকার সংখ্যাও বেড়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এই ঘটনার পর ওই এলাকা সোডিয়াম হাইপোক্লোরাইট দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। আর আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা অন্য ব্যক্তিদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে করোনায় আক্রান্ত ৪৫

আপডেট সময় ০৯:৩৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০