ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃদ্ধা মাকে জীবন্ত পুঁতে রাখল ছেলে, পুত্রবধূর ফোনে ৩ দিন পর উদ্ধার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের শানকি প্রদেশে ৭৯ বছরের এক প্রতিবন্ধী বৃদ্ধাকে জীবন্ত পুঁতে রেখেছিলেন তার নিজের ছেলে! কিন্তু তিনদিন ধরে গর্তে আটকে থাকার পরেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি।

পরে তাকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এমনটাই জানিয়েছে প্রদেশটির স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনার পর বৃদ্ধার ছেলে মাও’কে আটক করেছে পুলিশ।

এই বৃদ্ধার নিখোঁজ হওয়ার খবরটি উত্তর-পশ্চিমাঞ্চলের চীনের শানকি প্রদেশ পুলিশের কাছে জানান তার ছেলের বউ। পরে মঙ্গলবার পুলিশ তাকে জীবন্ত উদ্ধার করে। তাকে হত্যাচেষ্টার মামলা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে শানকি প্রদেশের জিংবিয়ান কাউন্টি থেকে স্থানীয় পুলিশ ওয়াং নামের ওই বৃদ্ধার নিখোঁজের খবর পায়। তার পুত্রবধূ পুলিশে এই খবর দেন।

তিনি জানান, রবিবার রাত ৮টার দিকে তার ছেলে ওয়াংকে নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। এরপর পুলিশ দ্রুতই মাওকে তলব করে। তারপর ওই বৃদ্ধার ছেলেই মাকে জীবন্ত পুঁতে ফেলার কথা স্বীকার করে।

মাওর কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা নারীকে জীবন্ত উদ্ধার করে পুলিশ। অলৌকিকভাবে পক্ষাঘাতগ্রস্ত ওই নারী তিনদিন ধরে কোনো খাবার বা পানি ছাড়াই বেঁচে ছিলেন। তবে মাও কেন এই নৃশংসতা চালিয়েছিল তা এখনো জানা যায়নি।

সূত্র: ডেইলি মেইল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৃদ্ধা মাকে জীবন্ত পুঁতে রাখল ছেলে, পুত্রবধূর ফোনে ৩ দিন পর উদ্ধার

আপডেট সময় ০৫:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০