ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টানা দ্বিতীয় মেয়াদে এমসিসি’র প্রেসিডেন্ট হচ্ছেন সাঙ্গাকারা

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা দ্বিতীয়বারের মতো মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এমসিসি।

এমসিসি’র প্রেসিডেন্ট পদে এক বছরের মেয়াদে সাধারণত একজনকেই দায়িত্ব পালন করতে দেখা যায়। প্রথম নন-ব্রিটিশ প্রেসিডেন্ট সাঙ্গাকারাকে দ্বিতীয় মেয়াদে থাকার প্রস্তাব দিয়ে সেই ঐতিহ্যে ছেদ টানলো খোদ এমসিসি। সর্বশেষ ১ বছরের বেশি মেয়াদে থাকার ঘটনা ঘটেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।

১৮২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এমসিসি’র পদে আসীন হয়েছেন মোট ১৬৮ জন। এই সময়ে ক্রিকেটীয় আইনের এই অবিভাবক সংস্থায় দ্বিতীয় মেয়াদে থাকাদের মধ্যে সাঙ্গাকারা হলেন চতুর্থ ব্যক্তি। আগামী ২৪ জুন বসতে চলা এমসিসি’র বোর্ড সদস্যদের বার্ষিক সাধারণ অধিবেশনে সাঙ্গাকারার নিয়োগ চূড়ান্ত হবে।

এমসিসি’র সঙ্গে সাঙ্গাকারার সম্পর্ক অনেক পুরনো। ২০১১ সালে এমসিসি’র এক সভায় স্মরণীয় এক ভাষণ দিয়েছিলেন এই লঙ্কান কিংবদন্তি। ২০১২ সালে ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়া হয় তাকে এবং একই বছর ক্লাবের বিশ্ব ক্রিকেট কমিটিতে যোগ দেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে এমসিসি’র নেতৃত্ব দেন সাঙ্গাকারা। ১৯৭৩ সালের পর এটাই এমসিসি’র প্রথম পাকিস্তান সফর। এই সফরের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক দলগুলোকে ফের দেশটিতে সফরের ব্যাপারে উৎসাহ দেওয়া। প্রায় এক যুগ আগে সফররত শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ ছিল। শ্রীলঙ্কার ওই দলে সাঙ্গাকারাও ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দশকে আবাসন খাতে আস্থার নাম এসইএল

টানা দ্বিতীয় মেয়াদে এমসিসি’র প্রেসিডেন্ট হচ্ছেন সাঙ্গাকারা

আপডেট সময় ০৮:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০