ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাস্ক পরতে বলায় নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের একটি শপিং মলে ঢোকার সময় ক্রেতাকে মাস্ক পরতে বলায় এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির অঙ্গরাজ্যে মিশিগানে এই ঘটনাটি ঘটেছে। খবর: সিএনএনের।

জানা যায়, মিশিগানে স্থানীয় কর্তৃপক্ষ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। গতকাল অঙ্গরাজ্যেটির ফ্যামিলি ডলার নামের একটি স্টোরে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৪৩ বছর বয়সী কেলভিন মুনারলিন। সে সময় সেখানে শপিং করতে আসেন একটি পরিবারের কয়েকজন সদস্য। কিন্তু তাদের মুখে মাস্ক ছিল না। কেলভিন ওই পরিবারটিকে সে কথা মনে করিয়ে দিলে তার বিবাদে জড়িয়ে পরেন। একপর্যায়ে ওই নিরাপত্তাকর্মীকে গুলি করা হয়।

মিশিগানের পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর কেলভিনকে ফ্লিন্ট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবারই মারা যান তিনি। এই ঘটনায় একই পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- ২৩ বছরের রামোনেয়া ট্র্যাভন বিশপ, ৪৪ বছরের ল্যারি এডওয়ার্ড টিগে ও ৪৫ বছরের শারমেল ল্যাশে টিগে। তাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজ যাচাই করা হয়েছে জানিয়ে গিনিজ কাউন্টি প্রসিকিউটর ডেভিড লেইটন বলেন, করোনার কারণে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যটিতে সব ধরনের দোকান কর্মী ও ক্রেতাদের মাস্ক পরতে নির্বাহী আদেশ দিয়েছে সরকার। ফ্যামিলি ডলার স্টোরে শারমেলের মেয়েকে মাস্ক পরতে বলেছিলেন ওই নিরাপত্তারক্ষী। তাতে শারমেল তার সঙ্গে তর্ক শুরু করেন। মেয়ে দোকান থেকে চলে গেলেও চিৎকার করতে থাকেন শারমেল। মুনেরলিন তাকেও দোকান থেকে চলে যেতে বলেন এবং ক্যাশিয়ারকে বলেন যেন তার কাছে কিছু বিক্রি না করে।

ফুটেজে দেখা গেছে, তর্কাতর্কির কিছুক্ষণ পর ওই নারী দোকান থেকে চলে যান। ২০ মিনিট পর ফিরে আসেন বিশপ ও ল্যারিকে নিয়ে। তাদের একজন মুনেরলিনের সঙ্গে চিৎকার করতে থাকেন। আরেকজন, বিশপ ওই নিরাপত্তারক্ষীকে গুলি করেন। ল্যারি ও বিশপকে খুঁজছে পুলিশ। আর শারমেল হাজতে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাস্ক পরতে বলায় নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা

আপডেট সময় ১২:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০