ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়ের সামনে মাকে গণধর্ষণ : প্রধান আসামি গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনায় তালতলীতে মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি জহিরুল আকনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব- ৮।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর থানাধীন দক্ষিণ বালিয়াতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাবের বিশেষ আভিযানিক দলের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।

গ্রেপ্তার যুবক তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকার আলমগীর আকনের ছেলে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ‘মেয়ের সামনে গণধর্ষণে জ্ঞান হারালেন মা, ওসি নিলেন ধর্ষণচেষ্টার মামলা!’ দৈনিক আকাশে সংবাদটি প্রকাশিত হলে র‌্যাব তদন্ত শুরু করে। অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার অন্যতম আসামি ও মোটরসাইকেল চালক জহিরুল আকরকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামিকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দৈনিক আকাশকে বলেন, ‘মামলাটির তদন্ত চলছে তাই বিস্তারিত এখন বলা যাচ্ছে না। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে বরগুনার তালতলী উপজেলায় সাত বছরের মেয়ে শিশুকে গাছের সঙ্গে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে তার মাকে গণধর্ষণ করা হয়। গত ২৩ এপ্রিল উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়ের সামনে মাকে গণধর্ষণ : প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০