ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বল্প পরিসরে আদালত চালুর সিদ্ধান্ত স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে দেশের সব আদালতেও চলছে ছুটি। এর মধ্যে জরুরি জামিন শুনানির জন্য সপ্তাহে সুবিধামতো দুই দিন নিম্ন আদালত চালুর সিদ্ধান্ত নিলেও তা আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে আগামীকাল রবিবার ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শনিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান দৈনিক আকাশকে এই তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস মোকাবেলায় সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিল করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৫ মে পর্যন্ত দেশের সব আদালত ছুটি ঘোষণা করা হয়। এমন পরিস্থিতিতে প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালতকে সুবিধামতো প্রতি সপ্তাহের যেকোনো দুই দিন কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির নির্দেশ দিয়ে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন প্রজ্ঞাপন জারি করে।

সাধারণ আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে ফেসবুকে নানা ধরনের যুক্তি তুলে ধরেন। এমন বাস্তবতায় আদালত চালু রাখার সিদ্ধান্ত স্থগিত করা হলো।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সরকার সাধারণ আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে নির্ধারিত তারিখে সবকিছু সচল হবে কি না তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আবারো বাড়তে পারে ছুটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বল্প পরিসরে আদালত চালুর সিদ্ধান্ত স্থগিত

আপডেট সময় ০৫:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০