ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি প্রশাসনিক রদবদলে বিএনপির সুপারিশে কাজ করছে ইসি: আসিফ মাহমুদ কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে একটা দল ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে: আমির খসরু ৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

কাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় খুলবে সীমিতাকারে

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতির মধ্যে আগামীকাল রবিবার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী অফিস শুরু করবেন।

মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং সকল উইংয়ের সমপর্যায়ের কর্মকর্তারাই এর আওতায় রয়েছেন।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত পঞ্চম দফায় ছুটি বাড়িয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় আগামী ২৬ এপ্রিল থেকে সরকারি দাপ্তরিক সময়সূচি অনুযায়ী যথারীতি খোলা থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং সকল উইংয়ের সমপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন।’

করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরে চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। সবশেষে পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ায় সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘মহাপরিচালক এবং উইং প্রধানদের পর্যালোচনা করে নিজ নিজ উইংয়ের সাপোর্ট স্টাফের দৈনিক উপস্থিতি সংখ্যা নির্ধারণ করবেন। উইং বা শাখায় কর্মরত সাপোর্ট স্টাফের ২৫ শতাংশের বেশি না হওয়াই বাঞ্ছনীয়।’

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি সেবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সংস্থাগুলোই সাধারণ ছুটির সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির

কাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় খুলবে সীমিতাকারে

আপডেট সময় ০৫:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০